ফ্যানের সাথে ঝুলছিলো যুবকের লাশ

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

উপজেলার ইল্লা গ্রামে নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে মোঃ রাব্বি সরদার (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আরজ আলী সরদারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পরিবারের লোকজনের সাথে অভিমান করে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় রাব্বি। পরে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাব্বিকে দেখতে পায়।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top