অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে যাননি বিরোধীদলীয় নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

জুলাই শহীদদের স্মরণে ‌‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সেখানে কেন যাননি, সেই প্রশ্নের উত্তর দিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনুষ্ঠানের দাওয়াতপত্রে সরকারের সব অতিথির নাম থাকলেও মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম সেখানে ছিল না। তিনি সেখানে কী হিসেবে উপস্থিত হবেন সেটাও উল্লেখ ছিল না। তিনি প্রশ্ন রাখেন, তাহলে কি তিনি দর্শক সারিতে বসবেন?

এর আগে সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন এবং আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যাদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাদের থাকা উচিত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধিতা করার জন্যই বিরোধিতা করলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল অবশ্যই বিরোধিতা করবে, তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে থেকে গেলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top