আখচাষিদের প্রণোদনা তালিকার প্রথমেই বিএনপির এমপি চাঁদের নাম

বরিশাল জার্নাল ডেস্ক

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রণোদনার আওতায় চেক পাওয়া ১৫ জনের তালিকার প্রথমেই রয়েছে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কম্পিউটারের বোতাম চেপে তিনি আখচাষিদের মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে ১৫ জন আখচাষিকে চেক দেন প্রধানমন্ত্রী। তালিকায় আবু সাঈদ চাঁদ ছাড়াও রয়েছেন আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মণ্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমি কম্পিউটারের একটা বোতাম চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আখচাষি ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে।’

তিনি বলেন, সরকার আখচাষিদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষকদের এ সহযোগিতা আখ চাষে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এরপর ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপেন প্রধানমন্ত্রী। এ সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। জনসভায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতিও দেখা যায়।

এনপিবি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top