দুমকির হরি-গুরুচাঁদ মিশন মন্দিরে কীর্তন ও মতুয়া মহোৎসব

 

‎বিশেষ প্রতিনিধি : ‎দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় ‎পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন আঙ্গারিয়া শাখা মন্দির ও শ্রীমৎ উত্তম গোসাঁই ভক্ত সেবাশ্রমে দুইদিন ব্যাপী ১৯তম বার্ষিক হরিনাম সংকীর্তন ও মতুয়া মহোৎসব শেষ হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন,মঙ্গল  দীপ প্রজ্জলন,পূজা অর্চনা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা, হরিনাম সংর্কীতন, কবি গান, শ্রীশ্রী গুরুচাঁদ যাত্রাপালা, ভক্তিমূলক গান,মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এপার ও ওপার বাংলা ধর্ম প্রচারক ও এই মন্দিরের প্রতিষ্ঠাতা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাই’র তত্ববধানে অনুষ্ঠানে মঙ্গল আর্শিবাদক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীধাম ওড়াকান্দি গদিসমাসীন প্রতিভু অবতার মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। শুভ উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত হরি-গুরুচাঁদ কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর।
‎প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক  শুভাশিষ মুখার্জি। বিশেষ অতিথি পটুয়াখালী জজকোর্টের স্পেশাল পিপি,
‎এ্যডঃ কমল দত্ত, উত্তম গোঁসাই ভক্ত সংগঠনের উপদেষ্টা পবিত্র মজুমদার, বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী জয়দেব চন্দ্র দাস, ‎ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণালয়ের সাব-রেজিস্টার সঞ্জয় বড়াল, মতুয়া রত্ন গৌরাঙ্গ গোসাঁই, হরিগুরু মতুয় মিশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র মিত্র, উত্তম কুমার সমাদ্দার, বাকেরগঞ্জ মতুয়া মিশনের সভাপতি অরুন কুৃমার, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি সুকুমার দাস, উত্তম গোসাঁই ভক্ত সংগঠনের উপদেষ্টা পবিত্র কুমার মজুমদার, ‎মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ দাস, সভাপতি বাবুল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র কর্মকার ও উত্তম গোসাঁই ভক্ত সংগঠনের সভাপতি বাবু বিপ্লব কুমার পাইক সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
‎সব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এ মতুয়া সম্মেলন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল চন্দ্র শীল জানান, বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ হিন্দুধর্মাম্বালিরা এ অনুষ্ঠানে অংশ নেয় এবং অনুষ্ঠান সুষ্ঠু কারার জন্য আইন শৃংখলা বাহিনীর লোকজন ছিলেন। এতে বিভিন্ন এলাকার ২৫টি মতুয়া দল অংশ নেয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top