মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প

 

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) : দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে ভোলার মনপুরায় বিনামূল্যে ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’ পরিচালনা করা হয়েছে। বিএপি’র (বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস) উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার এই স্বাস্থ্য দেবা দেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্প শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চিকিৎসা দেয়া হয়।

এসময় মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত রোগীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কবির সোহেলের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে ডাক্তাররা হলেন অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াহাব মিনার, ডাঃ রয়েল, ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডাঃ মোঃ তৈয়বুর রহমান, ডাঃ মোঃ আরিফুজ্জামান, ডাঃ শাহাদাত হোসাইন, ডাঃ আইয়াজ ইব্রাহিম, ডাঃ শহীদুল্লাহ কাজী, ডাঃ মোহাম্মদ আজম ইকবাল, ডাঃ তানভীর হাসান, ডাঃ মুনিম রেজা, ডাঃ মোঃ শহিদুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top