তামিরুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার তামিরুল উম্মাহ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুিষ্ঠত হয়েছে।

সোমবার (২৭জানুয়ারি) সকাল দশটায় স্থানীয় একটি মাঠে তা’মিরুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ হাবিবুল্লাহর সভাপতিত্বে কুরআন তেলাওয়াত মাধ্যেমে এই অনুষ্ঠান শুরু হয়ে বিকাল তিনটায় শেষ হয়। অনুষ্ঠানে শিশু, বালক, বালিকা তিনটি ভাগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিন ভোলা জেলার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদুল্লাহ আনসারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা সাইফুল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা মো: মাকসুদুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top