বানারীপাড়ায় জামায়াত নেতার স্ত্রীর ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ইসহাক খানের সহধর্মিণী ঝর্ণা বেগম (৫৩) রোববার ১১ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্বামী, পাঁচ পুত্রসন্তান, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান ও ড. মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি সৈয়দ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, সলিয়াবাকপুর ইউনিয়ন আমির মাওলানা আনোয়ার হোসাইন ও ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মজিবুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মরহুমার জানাজা ইসহাক খান প্রতিষ্ঠিত শাখারিয়া নূরানি ও হাফেজি মাদরাসা-সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আবদুল মান্নান, বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাতসহ জামায়াতে ইসলামী ও বিএনপির উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top