মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা :
ভোলার মনপুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধা x সাবেক ইউপি সদস্য আবুল কাশেম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ২৩ জানুয়ারী, বৃহস্পতিবার মনপুরা উপজেলার জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পুরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলার আমির মাওঃ আমিমুল ইহসান জসিম, উপজেলা সেক্রেটারি মাওঃ আলাউদ্দিন ফরাজি, হাজীর হাট ইউনিয়ন আমির হাফেজ মাওঃ জামাল উদ্দিন, হাজির হাট ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক ইব্রাহিম, মনপুরা জামায়াতের মিডিয়া সেক্রেটারি মহিব্বুল্যাহ, মনপুরা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি কাজী দিদার, বেলাল,সাদেক হাজী,সালাউদ্দীন সহ প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজাদ, বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে আমাদের ধারণা ছিল সবসময় নেতিবাচক। আমরা জামায়াত সম্পর্কে তেমন গবেষণা করিনি এ জন্য এই দলকে মিথ্যা অপবাদ দিয়ে আসছি। আমার দ্বিতীয় ছেল কাজী দিদার ছাত্রজীবন থেকেই ইসলামী ছাত্রশিবির করে আসছে। তাকে একাধিকবার বাঁধা প্রদান করেও তাকে ফিরাতে পারিনি। সে এখন জামায়াতে ইসলামীর রোকন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মনপুরা উপজেলা সেক্রেটারি। আমি তার সদাচরণ, আত্মীয়াত হক আদায়, অসহায় মানুষের জন্য রহম দিল- এসব গুণাবলী দেখে জামায়াতে ইসলামীর সম্পর্কে আমার জানার আগ্রহ বেড়ে। জামায়াতে ইসলামী সম্পর্কে যত পড়ি ততই এ দলের প্রতি আমার আগ্রহ বৃদ্ধি পায়।
তিনি আরো বলেন, আমি এখন জীবনের শেষ বেলায় এসে পৌছেছি যদি আরোও আগে এ দলের সাথে থাকতে পারতাম তাহলে জীবনে অনেক পরিবর্তন হত। আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি, না বুঝে জামায়াতে ইসলামীর বিরোধিতা করেছি। বাকি জীবন জামায়াতে ইসলামের সাথে কাজ কাজ করে কাফফারা আদায় করতে চাই। আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে ইকামতে দীনের আন্দোলনের সাথে বাকি জীবন কাটাতে চাই।
সবশেষে উপজেলা আমিরের বীর মুক্তিযুদ্ধের সুস্বাস্থ্য কামনায় দোয়া মুনাজাত করেন।




