ঢাকাস্থ চরফ্যাশন উপজেলা সমিতির শীতবস্ত্র বিতরণ

 

এম লোকমান হোসেন, চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলা সমিতি, ঢাকার আয়োজনে উপজেলার কচ্ছপিয়া ও আটকপাট বাজারে পাঁচ শতাধিক শীতার্ত অসহায় নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে প্রত্যেক শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন চরফ্যাসন উপজেলা সমিতির সভাপতি, অতিরিক্ত সচিব ইফতেখার উদ্দিন মামুন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাদল, সহ-সভাপতি মুহিববুল্ল্যাহ জিহাদী, সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, সহকারী এটর্নী জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভি, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইউনুস শরীফ, সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মিজানুর রহমান, মো: মহিববুল্যাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার সি.ও কামাল হোসেন , ঢাকা জজকোর্টের এডভোকেট আবদুল বাসেদ শামিম ও মো: রাসেল প্রমুখ ।

চরফ্যাশন উপজেলা সমিতির ঢাকার নেতৃবৃন্দ শীতার্তদের উদ্দেশ্যে বলেন, চরফ্যাশন উপজেলা সমিতির কোন রাজনৈতিক ব্যানার নেই, আমরা সবাই চরফ্যাশনের সন্তান এটাই আমাদের পরিচয়। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো, ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশ ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো।

এদিকে, সাগরপাড়ের শীতার্ত পরিবারগুলো শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন। ভবিষ্যতে আরও শীতবস্ত্র যেন বিতরণ করা হয় এমন আশা প্রকাশ করেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top