মির্জাগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

 

উত্তম গোলদার, মির্জাগঞ্জ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালীর মির্জাগঞ্জ রেড ক্রিসেন্টের উদ্যোগে উপজেলার শতাধিক দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলার বিভিন ওয়ার্ডের প্রতিবন্ধী ও বয়স্ক মানুষকে এসব কম্বল দেয়া হয়। সোমবার দিনব্যাপী উপজেলার কলেজ রোড এলাকায় কম্বল বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার মো :রাব্বি, সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ জুয়েল, মোঃ অলিউল্লাহ মিজান, জাহিদ, বিপ্লব, জান্নাতি, জেসমিন,তুহিন সজল ফরাজী খুঁসবোসহ আরো অন্যান্য স্বেচ্ছাসেবক।

মির্জাগঞ্জের টিম লিডার বলেন, রেড ক্রিসেন্টের সব সময়ে এই মানবিক কাজগুলো করে থাকে। মির্জাগঞ্জের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময়ই পাশে আছি। প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য এই সহায়তা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে যেন সমাজের কোন মানুষ অবহেলিত না থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top