জামায়াত নেতার পিতার মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের বাসিন্দা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক বরিশাল জেলা সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব এর পিতা মঙ্গলবার বেলা ১ টায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জামায়াত নেতার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বরিশাল জেলা আমির  অধ্যাপক আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা মাহমুদুননবী তালুকদার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জামায়াত নেতা সাইফুর রহমান, মেহেন্দীগঞ্জ উপজেলা আমির মাওঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মাওঃ সাইফুল্লাহ, মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস ও সেক্রেটারি হাফেজ মাওলানা মাহবুব আলম ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা নুরে রাব্বি নাঈম প্রমুখ।

শোক বাণীতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যেই আমাদের প্রিয় ভাই নুরুল হক সোহরাব এর পিতা দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।

আল্লাহ তা’য়ালা তাকে ক্ষমা করুন, তার জীবনের সকল নেক আমলসমূহ কবুল করুন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

তার শোকাহত পরিবার-পরিজনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top