সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ

বরিশাল জার্নাল ডেস্ক

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে উত্তেজনার মধ্যে আবারও সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নতুন করে এই বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটির ‘ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম’।

মঙ্গলবার (২০ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে যে, সম্ভাব্য বিপদের আশঙ্কায় রিয়াদে একটি সতর্কতা জারি করা হয়েছে।

এতে বলা হয়, সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে রিয়াদ শহরে ‘জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্ম’ থেকে একটি সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশাবলী মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, রাজধানী রিয়াদে হতি বাহিনীর একটি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে আসার পথে ভূপাতিত করার কথা জানিয়েছিল এই জোট; তার প্রায় পাঁচ ঘণ্টা পর এই নতুন ঘোষণাটি এলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top