বাকেরগঞ্জে জামায়াত নেতার ইন্তেকাল

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখার সাবেক  আমির মোঃ আব্দুস সত্তার রাড়ী সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

পৌরসভার ৫নং ওয়ার্ড নিবাসী আঃ সাওার রাড়ী ডেংগু আক্রান্ত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর বাদ আছর বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সাবেক উপজেলা আমিরের ইন্তেকালে শোক প্রকাশ  করে বিবৃতি দিয়েছেন উপজেলা জামায়াতের বর্তমান আমির অধ্যাপক ফিরোজ আলম। এছাড়াও শোক প্রকাশ করেছেন উপজেলা ও পৌর শাখা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top