আল্লাহর বাড়ি গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় নিয়ে দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, আল্লাহর বাড়ি মানুষ পবিত্র নিয়তে যায়, ওখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠিক না। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের গভীর, ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্যের ঘাটতি ছিল জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ব্যাখ্যা চেয়েছি আমাদের বন্ধুপ্রতিম দেশ সৌদি আরবের কাছে। এখানে অবশ্যই একটা তথ্যের ঘাটতি ছিল। কোথায়, কোন জায়গায় ত্রুটি আছে আমরা এটা খতিয়ে দেখার জন্য কথাবার্তা বলছি।’

তিনি আরও বলেন, ‘এটা অবশ্যই দুঃখজনক। যে অভিযোগ এনে বা যে অপরাধের কথা বলে এই শাস্তি কার্যকর হলো, এটাও আমাদের জন্য বেশ হতাশাজনক। আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তেই হয়। তো মৃত্যুদণ্ডের যে কারণ পেলাম, এটা যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশার, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হয়ে থাকলে সে বিষয়ে সৌদি আরবের নিজস্ব আইন রয়েছে এবং দেশটিতে যাতায়াতকারীরা কোন কাজের জন্য কী শাস্তি হতে পারে, তা জানেন। তিনি বলেন, ‘আমাদের এখন যে ঘাটতি আছে তথ্য ও যোগাযোগের, এটা নিয়ে আমরা সৌদি আরবের কাছে একটা ব্যাখ্যা চেয়েছি।’

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top