সাজিন আহম্মেদ, কামারখালী থেকে
মাওলানা দেলোয়ার হোসেন খানকে পুনরায় সভাপতি এবং জহিরুল ইসলাম সিকদারকে পুনরায় সাধারণ সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে কামারখালী কেএসইউ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ সাঈদ আহমেদ বাচ্চু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার আমির মাওলানা রেদাওয়ানুল ইসলাম ও বাকেরগঞ্জ উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা মেহেদী হাসান শাওন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল হক।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের সংগঠনকে সুশৃংখল ও সুন্দর পরিবেশের মাধ্যমে সামনে এগিয়ে নিতে হবে। এবং তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীর কাজ জোরদারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠনের কাজে নিজ নিজ জায়গা থেকে ভুমিকা রাখতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাড়িয়াল জামায়াতের ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেন পৌরসভার আমির মাওলানা রেদাওয়ানুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি : আলতাফ হোসেন খান, সহ-সেক্রেটারি : হাফেজ মো. বাকিবিল্লাহ, সাংগঠনিক সম্পাদক : মো. শাকিল খান, বাইতুলমাল সম্পাদক : মো. মাসুদুর রহমান ফকির, অফিস সম্পাদক : মো. হাছিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক : মাওলানা মহিউদ্দিন খান, শিক্ষা ও গবেষণা সম্পাদক : মো. মাহবুবুর রহমান হাওলাদার, প্রচার ও মিডিয়া সম্পাদক : আবুল খায়ের, যুব ও ক্রীড়া সম্পাদক : মাওলানা আবদুর রাজ্জাক, তরবিয়াত সম্পাদক : মাওলানা নুরুল ইসলাম খান, ওলামা বিভাগের সভাপতি : মাওলানা মো. নুরুল ইসলাম, সেক্রেটারি : মাওলানা খাইরুল ইসলাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি : মো. শাহআলম শিকদার।




