আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের পূর্ব সৈয়দকাঠী গ্রামবাসীর পক্ষ থেকে বাইতুল জান্নাত ঘরামী বাড়ি জামে মসজিদের ভূমি দখলসহ একাধিক অভিযোগ উঠেছে আবুল ঘরামীর ছেলে স্থানীয় আওয়ামী নেতা মিজানুর রহমান মিঠুর বিরুদ্ধে।

গণমাধ্যম কর্মীরা ওই এলাকায় উপস্থিত হলে স্থানীয় এলাকার লোকজন জমায়েত হয়ে জানান, আবুল ঘরামীর ছেলে মিজানুর রহমান মিঠু খাল কাটার টাকা চুরি, মসজিদের টাকা চুরি, মসজিদের জমি ভোগদখল, পারিবারিক কবরস্থানকে গণ কবরে রূপদান, স্থানীয় মসজিদের মুসল্লি মৃত আব্দুল জব্বার ঘরামীকে কবর দিতে বাধাদান, লাশ তুলে ফেলার হুমকি, টিউবওয়েল প্রদানের নামে অর্থ আত্মসাৎ, বীমার নামে প্রায় অর্ধশতাধিক লোকের অর্থ আত্মসাৎ, মৃত ব্যক্তির স্বর্ণ চুরির অভিযোগ, সাহেব আলী ও মতলব ঘরামীকে না জানিয়ে তাদের নামে টাকা উত্তোলন সংক্রান্ত একাধিক দোষে অভিযুক্ত।

কিন্তু এলাকাবাসী যখনই তার এ অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলেছেন তখনই তাকে হত্যার হুমকি প্রদান করেছেন অভিযুক্ত ব্যক্তি মিজানুর রহমান মিঠু।

গণমাধ্যম কর্মীরা এ ব্যাপারে মিঠুর বাড়িতে বক্তব্য নিতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানান, গ্রামবাসী মিজানুর রহমান মিঠুর বিরুদ্ধে যেসকল অভিযোগ করেছে তা সবই ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। এ অভিযোগের ব্যাপারে গণমাধ্যম কর্মীরা মিঠুকে ফোন করলে তিনি জানান, অত্র এলাকার হাতেগোনা কয়েকটি ফ্যামিলি আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার রেজিষ্ট্রিকৃত জমিকে নকল দলিলের ভিত্তিতে তাদের বলে দাবি করছে। সুতরাং আমি এ অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত।

এলাকাবাসী জানান, তারা মিঠুর এসব অপরাধের বিচার ও শাস্তি চান প্রশাসনের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top