বানারীপাড়ায় পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া

বানারীপাড়া থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ১৫ ডিসেম্বর (রবিবার) থানা চত্বরে এই সমাবেশে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি (উজিরপুর সার্কেল) মোঃ ইকরামুল আহাদ, সভার সভাপতিত্ব করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বানারীপাড়া উপজেলা আহবায়ক মোঃ শাহ আলম, গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর আমির কাওসার হোসাইন, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু দেবাশীষ দাস সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও সনাতনী সহ বিভিন্ন ধর্মের অনুসারীগণ।

বক্তৃতায় এস সরফুদ্দিন আহমেদ সান্টু  বলেন, ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক হামলা ঘটেনি। ভারত আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তাদের মিডিয়ার মাধ্যমে নানা অপতৎপরতা চালাচ্ছে। যারা নিজের দেশের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে পারে না তারা কিভাবে আমাদের দেশের সংখ্যালঘু নিরাপত্তায় নাক গলায়?

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, দেশকে সুন্দর রাখতে হলে আমাদের সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, এ সময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের স্মরণ করেন। তিনি আরো বলেন বানারীপাড়া থানাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পুলিশ ও জনতার সমন্বয়ে ঐক্য গড়ে তুলতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top