নুরুল আমিন হিজলা উপজেলা জামায়াতের আমির পুনঃনির্বাচিত

মোহাম্মদ এমদাদ হোসাইন, হিজলা থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার আমির হিসেবে ২০২৫ সেশনের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ নুরুল আমিন।

হিজলা উপজেলা জামায়াত কার্যালয়ে রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটাভুটিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। তাকে শপথ বাক্য পাঠ করান জেলা জামায়াত আমির অধ্যাপক আব্দুল জব্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়তে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।‘আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন সভাপতি ও আমিরগন এবং জামায়াতের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নুরুল আমি পেশায় একজন শিক্ষক। বর্তমানে বাহের চর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top