কাজীরহাটে জামায়াতের সহযোগী সদস্য সমাবেশ

কাজীরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজীরহাট থানার জয়নগর ইউনিয়ন শাখার উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের  সভাপতি পীরজাদা মাওঃ আমজাদ হোসাইন জসিমের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা রিয়াজুল ইসলাম আনসারীর পরিচালনায় সমাবেশে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মাজলিশে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজীরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন, কাজীরহাট থানা যুব বিভাগের সভাপতি মোঃ জামাল উদ্দিন। এছাড়াও আরো অন্যান্য মেহমানবৃন্দ বক্তব্য রাখেন।।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, সকল অবস্থায় আল্লাহর গোলামী করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং ইসলামের আহ্বান জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন, জনপদের সকল জনগনকে সাথে নিয়ে একটি ইসলামী সমাজ কায়েমের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top