জামায়াতের আগৈলঝাড়া উপজেলা আমির ও মজলিশে শুরার নির্বাচন

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগৈলঝাড়া উপজেলার আমির হিসেবে ২০২৫-২৬ সেশনের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন মাওলানা অধ্যাপক আলাউদ্দিন মিয়া। সোমবার আগৈলঝাড়া বিএসপি একাডেমীর হল রুমে এক অনুষ্ঠানে নতুন আমিরে ও মজলিশে শুরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আমির মাওলানা অধ্যাপক আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক। নির্বাচন কার্যক্রম পরিচালনা করে বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ডঃ মাহফুজুর রহমান। নির্বাচনে রোকনদের (সদস্য) সরাসরি ভোটে ২০২৫-২৬ মেয়াদের জন্য উপজেলা আমির হিসেবে আবারো নির্বাচিত হন মাওলানা অধ্যাপক আলাউদ্দিন মিয়া। নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

একই অনুষ্ঠানে উপজেলা মজলিশে শুরা গঠনের জন্য রোকনগণের ভোট গ্রহণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বাড়ি বাড়ি ইউনিট গঠন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছানো ও সংগঠনের সকল পর্যায়ে মজবুতি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top