বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফিজুর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার এ উপলক্ষে এক অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফিরোজ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল হোসেন, উপজেলা শাখার অফিস সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী এবং উপজেলা শাখার মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল-আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় নির্বাচনে যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
এছাড়াও অনুষ্ঠানে নিয়ামতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




