মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং হাজীর হাট ইউনিয়নের উদ্যোগে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ই নভেম্বর সোমবার মাওঃ শাহজাহানের সঞ্চালনায় ও হাফেজ মাওঃ জামাল উদ্দিনের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির মুহাম্মাদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য (বরিশাল) মোঃ শাহে আলম, ভোলা জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ জাকির হোসেন, মোঃ আমির হোসেন। আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আমির হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা নায়বে আমির মাওঃ আমিমুল ইহসান জসিম, উপজেলা সেক্রেটারি মোঃ নুরনবী শিবলী, কর্মপরিষদ সদস্য মাওঃ শামসুদ্দিন সহ উপজেলাও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন স্বৈরাচারের হাতে তুলে দেওয়া যাবে না। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমরা দেখতে পাচ্ছি আপনার আাশে-পাশে আওয়ামী লীগের পেতাত্মারা ঘুরছে। আপনি তাদেরকে আপনার পাশ থেকে সরিয়ে দিনম তা নাহলে এ দেশের জনগন আপনাকেও ক্ষমা করবে না।
বিশেষ অতিথি বক্তব্যে অঞ্চল টিম সদস্য শাহে আলম বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় ২ শতাধিক ব্যাক্তির নিকট থেকে যদি যাকাত আদায় করা হয় তাহলে এদেশের প্রতিটি জনগনকে ২০ লক্ষ টাকা করে দেওয়া সম্ভব। এবং এভাবে দারিদ্র দূরীকরণ সম্ভব হতে পারে।
হাফেজ মাওঃ রফিকুল ইসলামের দোয়া মুনাজাতের মাধমে আনুষ্ঠান শেষ।




