অসাবধানতায় হাত হারালেন মিল মালিক

মনপুরা প্রতিনিধি
মনপুরায় কাজ করতে গিয়ে হাত হারালেন একজন মিল মালিক। আজ বুধবার সরিষা ভাঙানোর  মিলে কাজ করার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার শাজাহান ব্যাপারি (৪০) মনপুর উপজেলার দক্ষিন সাকুছিয়া  ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে সরিষা ভাঙ্গানোর ব্যবসা করেন।
৬ মাস আগে সরিষা ভাঙানোর মিলটি চালু করেছিলেন শাজাহান। এর তিন মাসের মাথায় একই মেশিনে অসাবধানতাবশত বাম হাতের তিনটি আঙুল কাটা পড়ে। এর ঠিক তিন মাসের মাথায় এবার ডান হাতের কব্জি থেকে কাটা পড়লো।
দক্ষিণ সাকুছিয়া ইউনিয়ন এর সিরাজগঞ্জ বাজারের  লোকজন জানান, সকাল ১০ টাাির দিকে সরিষা ভাঙ্গানোর মেশিনটি  স্টার্ট দেয়া হয়। এ সময় অসাবধানতাবশত তার ডান হাত ওই মেশিনের ভেতর ঢুকে গেলে কুনইয়ের কিছু নিচ থেকে ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।
আলমগীর নামে একজন প্রত্যক্ষদর্শী  জানান, তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা দ্রুত পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
 মনপুরা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড.তানিম হাসান জানান, তা ডান  হাতেরই কুনইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আনা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। আহত ব্যক্তিকে সকাল  সাড়ে ১১টার দিকে গুরুতর অবস্থায় ওই হাসপাতালে আনা হয়েছিল বলে জানান এই চিকিৎসক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top