মেহেন্দিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এইচ এম আনিছুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলায় ২৮ অক্টোবর ২০০৬ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ এর সঞ্চালানায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুজ জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা আমির সাইফুর রহমান, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমির মাওলানা আবুল কালাম আজাদ, চানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রিয়াজ উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ২০০৬ সালের আজকের এই দিনে আওয়ামীলীগ লগি বৈঠার তাণ্ড ব চালিয়ে গণতন্ত্রকে হত্য করেছে। তারা মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করে এ দেশে কালো অধ্যায়ের সূচনা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top