বরিশালে জামায়াতের সিরাত মাহফিল শনিবার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সিরাতুন্নবী সা. মাহফিল শনিবার বরিশাল হেমায়েত উদ্দীন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শনিবার বিকেল চারটা থেকে শুরু হবে মাহফিল।

বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মাহফিলে বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর।

শুক্রবার বিকেলে আয়োজক কমিটির  নেতৃবৃন্দকে নিয়ে মাহফিলের প্রস্তুতি দেখতে যান বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। এসময় তিনি সাংবাদিকদের বলেন, কিছুটা প্রতিকূল আবহাওয়া থাকলেও আল্লাহর ইচ্ছায় আমরা সব প্রস্তুতি শেষ করতে পেরেছি। আশা করি আগামীকালকের মাহফিলে লক্ষাধিক ধর্মপ্রিয় মানুষ রাসুল সা. এর জীবনের আলোচনা শুনতে হাজির হবেন। তিনি এই পবিত্র আয়োজন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই জামায়াত নেতা বলেন, আগত মুসল্লিদের সুবিধার জন্য আমরা সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যেই নিতে পেরেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top