অবসরপ্রাপ্ত তহসিলদার নজরুল ইসলামের ইন্তেকাল

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ভূমি অফিসের অবসরপ্রাপ্ত তহসিলদার (টরকী বন্দর তহসিল অফিস) ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের অধিবাসী মোঃ নজরুল ইসলাম খান (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রোববার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। নজরুল ইসলাম খান ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top