সীমান্তে পড়ে রইলো সেনাদের লাশ

বরিশাল জার্নাল ডেস্ক

লেবাননে হামলা চালাতে গিয়ে সীমান্ত এলাকায় হিজবুল্লাহর প্রতিরোধে প্রাণ হারিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর দুই অফিসারসহ অন্তত ৫ সেনা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সীমান্ত এলাকায় লড়াইয়ে ওই সেনাদের মৃত্যু হয়।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহতরা সবাই ইসরাইলি সেনাবাহিনীর গোলানী ব্রিগেডের সদস্য। তাদের মধ্যে একজন মেজর- যিনি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নিহতদের মধ্যে রয়েছে টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা একজন ক্যাপ্টেন। বাকিরা সবাই স্টাফ সার্জেন্ট। নিহত সেনাদের সবার বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে।

একই হামলায় একজন অফিসার ও দুজন সেনা গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টাইমসব অব ইসরাইল আরো জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে বিভিন্ন ফ্রন্টে লড়াই করতে গিয়ে আরো বেশ কিছু সেনা আহত হয়েছে। যাদেরকে উত্তর ও মধ্য ইসরাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক আরেকটি ঘটনায় এতজিওনি ব্রিগেডের একজন অফিসার ও দুজন কমব্যাট ইঞ্জিনিয়ার গুরুত্বর আহত হয়েছে। এছাড়া একই ব্যাটালিয়নের লজিস্টিক ইউনিটের একসেনাও ওই ঘটনায় আহত হয়। তাদের ওপর হিজবুল্লাহ এন্টি ট্যাংক মিসাইল হামলা করেছিলো।
এছাড়া গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের এক সেনাও এদিন গুরুত্বর আহত হয়েছে। একই দিন গাজা উপত্যকাতেও এক সেনা গুরুত্বর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, শুক্রবার লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠনটি বলেছে, তাদের প্রতিরোধ যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ইসরাইলি সেনাবাহিনী অব্যাহতভাবে লেবাননে অনুপ্রবেশ করার চেষ্টা করতে থাকায় সংগঠনটি এই ঘোষণা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে লেবাননে স্থল অভিযান চালানোর চেষ্টা করছে ইসরাইল; কিন্তু তারা সুবিধা করতে পারছে না। সীমান্ত এলাকায় কিছু গ্রামে ইসরাইলি ট্যাংক প্রবেশ করলেও তারা এখনো কোন শহর বা উল্লেখযোগ্য জনপদে ঢুকতে পারেনি। সর্বশক্তি দিয়ে তাদের ঠেকিয়ে দিচ্ছে হিজবুল্লাহ।

শুক্রবার হিজবুল্লাহ পারসিশন গাইডেড মিসাইল হামলার ঘোষণা দিয়েছে। এ ধরণের মিসাইল যে কোনা টার্গেটে নিখুতভাবে আঘাত হানতে পারে। এছাড়া উন্নত প্রযুক্তির এই মিসাইলেরর রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারকে ফাঁকি দেয়ার ক্ষমতা।

হিজবুল্লাহ বলেছে, সামনের দিনগুলোতে আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে লড়াই নতুন মাত্রা পাবে। সংগঠনটি এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসন থেকে দেশ ও দক্ষিণ লেবাননের গ্রামগুলোকে রক্ষায় পুরোপুরি প্রস্তুতি হয়ে আছে যোদ্ধারা। রকেট হামলা দিন দিন বাড়াচ্ছে হচ্ছে এবং প্রথমবারের মতো পারসিশন গাইডেড রকেট মোতায়েন করা হয়েছে।

হিজবুল্লাহ এই ঘোষণা এমন এক সময়ে দিয়েছে, যখন তাদের দেড় হাজার যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। যদিও এর পক্ষে কোন প্রমাণ হাজির করতে পরেনি ইহুদিবাদী দেশটি।

এর আগে হিজবুল্লাহর এমপি হাসান ফাদাল্লাহ বলেছেন, সংগঠনটির সামরিক শাখা সব কৌশল ব্যবহার করে ইসরাইলি বাহিনীর লক্ষ্য অর্জন ঠেকিয়ে রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top