বরিশালে জামায়াতের কর্মী শিক্ষা শিবির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর কোতয়ালী উত্তর থানা শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। একে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহীর উদ্দিন মুহাম্মদ বাবর।

প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদের নৈতিক শিক্ষা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নে দক্ষ ও সৎ নেতৃত্ব প্রয়োজন। কর্মীদের এই প্রশিক্ষণ সেই গুণাবলী অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির দায়িত্ব পালন করেন কোতয়ালী উত্তর থানা জামায়াতের আমির অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে কর্মীদের আদর্শ ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের বিভিন্ন কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এছাড়াও শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top