ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান

অবশেষে টেস্টে জয়ের দেখা পেলো পাকিস্তান। শান মাসুদ অধিনায়কত্ব নেওয়ার পর প্রথমবার সাফল্যের দেখা পেলেন, যার নেপথ্য নায়ক সাজিদ খান ও নোমান আলী। এই দুই বোলারই ইংল্যান্ডের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন, যে কীর্তি একেবারে বিরল। ৫২ বছর পর টেস্টে প্রথমবার দুই বোলার মিলে প্রতিপক্ষের ২০ উইকেট নিয়েছেন। মুলতানে দুই স্পিনারের ঘূর্ণিতে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়েছে পাকিস্তান।

মাসুদ নেতৃত্বে আসার পর ছয় টেস্ট খেলে সবগুলো হেরেছিল পাকিস্তান। সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলেন তিনি। ২৯৭ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকে ১৪৪ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। ২ উইকেটে ৩৬ রানে দিনের খেলা শুরু করেছিল ইংলিশরা। চতুর্থ দিন দ্বিতীয় ওভারে অলি পোপকে ফেরান সাজিদ। তারপর নোমান শো!

দুই প্রান্ত থেকে দুই বোলারে কুপোকাত ইংল্যান্ড। বাকি সাত উইকেটই নেন নোমান। ১৬.৩ ওভারে ৪৬ রান দিয়ে ৮ উইকেট নেন এই স্পিনার। প্রথম ইনিংসে তিন উইকেট শিকার করেছিলেন তিনি। দুটি গেছে সাজিদের পকেটে। আগের ইনিংসে সাত উইকেট পান তিনি।১৯৫৬ সালের জুনে করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দুই ফাস্ট বোলার ফজল মাহমুদ ও ইকবাল মোহাম্মদ ২০ উইকেটের সবগুলো নিয়েছিলেন।

তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো পাকিস্তান। আগামী ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে তৃতীয় ও শেষ টেস্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top