হিজলায় ইউপি সদস্য গ্রেফতার

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নিদের্শে এসআই ইয়াদুল ও এএসআই ফারুকের নেতৃত্বে একটি টিম ঝন্টু বেপারী নামের ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে।

এ ঘটনার একদিন আগে উপজেলার মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মৃধাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিএনপির দায়ের করা মামলা, মাছঘাট ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী কমকাণ্ডের দায়ে ঝন্টু বেপারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও যারা মাদক,জুয়া,সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত রয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top