মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে রাজ্জাক-ফরিদ-আনিছুর

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের ২০২৪-২০২৫ অর্থ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক শাহনামার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি আবদুর রাজ্জাককে সভাপতি ও দৈনিক বরিশাল ক্রাইমের মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান ফরিদকে সাধারণ সম্পাদক এবং বরিশালের কথার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি হাফেজ আনিছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১৪ অক্টোবর সোমবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে বার্ষিক সাধারণ সভায় কন্ঠ ভোটে নতুন মেয়াদের জন্য কমিটি গঠন করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এহসান রেজা জিতু ও সঞ্জয় দেবনাথ , অর্থ বিষয়ক সম্পাদক স্বপন হাওলাদার, সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শিপলু , প্রচার সম্পাদক মোঃ সম্রাট হোসেন, দফতর সম্পাদক শামীম হোসেন খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তুহিন হোসেন হানিফ, এবং সদস্য পদে জাহিদুল বারী খোকন, মোঃ আবুল কালাম ও মনির দেওয়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top