মেহেন্দিগঞ্জে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আয়শা মনি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার আলীগঞ্জ সড়কের উত্তরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার উত্তরচর গ্রামের বেল্লাল কাজীর শিশু সন্তান আয়শা মনি দাদপুর এলাকার তার এক আত্নীয় এর বাড়ি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। উত্তরচর বাড়ির কাছাকাছি গেলে অটোরিকশাটি উল্টে খাদে পড়ে যায়। এতে আয়শা মনি অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top