নিজস্ব প্রতিবেদক
বরিশাল সাংস্কৃতিক সংসদের আয়োজনে শুক্রবার ৪ অক্টোবর টাউন হলে অনুষ্ঠিত হলো সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা। বিকাল ৪টা থেকে শুরু হওয়া নাত সন্ধ্য চলে রাত ১১ টা পর্যন্ত।
হাজার হাজার নবী প্রেমিকের উপস্থিতিতে প্রধান শিল্পী হিসাবে একক হামদ ও নাতে রাসুল সা. পরিবেশন করেন প্রখ্যাত সংগীতশিল্পী ওবায়দুল্লাহ তারেক।
এছাড়াও হামদ ও নাতে পরিবেশন করেন হেরা রশ্মি শিল্পী গোষ্ঠী, বর্ণমালা কালচারাল একাডেমি ও সূচনা সাংস্কৃতিক সংসদের সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল সাংস্কৃতিক সংসদ এর পক্ষে অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল। অতিথি দের স্বাগত জানান আয়োজক কমিটির আহবায়ক আব্দুল হাই, আযাদ আলাউদ্দিন, মাহাথির মহিউদ্দিন সহ অন্যান্যরা।




