মেজর জলিলকে বীর উত্তম খেতাব দেয়ার দাবি স্মৃতি পরিষদের

মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলে কে বীর উত্তম খেতাবে ভূষিত করার দাবী জানিয়েছেন মেজর এম এ জলিল সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ নয়ন মৃধা ও সেক্রেটারি ফিরোজ শিকদার এক বিবৃতিতে এ কথা জানান।

গত ৩০ সেপ্টম্বর মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন উজিরপুর উপজেলার সামনে মানববন্ধন করে। উক্ত সংগঠনের দাবির সাথে মেজর এমএ জলিল সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে বলেন, মেজার এমএ জলিল একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা। তাকে যথাযথ মর্যাদা এবং খেতাব না দিয়ে বঞ্চিত করে রাখা হয়েছে। আজ সময় এসেছে মহান মুক্তিযুদ্ধের এই সেক্টর কমান্ডারকে তার যথাযথ মর্যাদা প্রদান করার।

বিবৃতিতে আরো বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে যারা রয়েছেন তাদের কাছে আমরা মেজর এম এ জলিলকে বীর উত্তম খেতাব প্রদানের জন্য জোর দাবী জানাচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top