পবিত্র মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাবুগঞ্জ প্রেসক্লাব। সংগঠনের সভাপতি অধ্যাপক সাইফুল রহিমের সভাপতিত্বে নিজস্ব কার্যলয়ে শনিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আ ন ম আবদুল হালিম।
প্রেসক্লাব সেক্রেটারি আরিফ নয়নের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, হুমাউন কবির, আবুল কাশেম।
উপস্থিত ছিলেন আরিফুর রহমান, চ্যনেল আইয়ের আরিফ মো আল-আমিন, রুবেল, আ হালিম, সাইদুর রহমান নুমান, মো শাহজাহান কাওসার হোসেন বাদল প্রমুখ।




