চরফ্যাশনে সিরাতুন্নবী (সা:) আলোচনা ও পুরস্কার বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে সিরাতুন্নবী( সা:) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে চরফ্যাশন মডেল মসজিদে অনুষ্ঠিত হয়।

চরফ্যাশন পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল হাসান এমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতেরর সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাসেম। অন্যদের মাঝে চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আজিজুল হক, এডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ সালেহ উদ্দিন, চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি এম লোকমান হোসেন ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top