মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন, আশা রিকুয়েলমের

বরিশাল জার্নাল ডেস্ক

লিওনেল মেসি কবে অবসর নেবেন এই প্রশ্ন অনেকদিন ধরেই ফুটবল বিশ্বে ঘুরপাক খাচ্ছে। তবে মেসির সাবেক সতীর্থ রোমান রিকুয়েলমে মনে করে মেসি ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন।

রিকুয়েলমের কাছ থেকেই ১০ নম্বর জার্সি পেয়েছেন মেসি। ক্যারিয়ারের শুরুর দিকে জাতীয় দলের ড্রেসিংরুমে রিকুয়েলমেকে পেয়েছিলেন মেসি। এমনকী ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জয়ও করেছিলেন এক সঙ্গে।

ফুটবল ছাড়ার পর রিকুয়েলমে এখন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়রের ভাইস প্রেসিডেন্ট। আর মেসি এখনও বাঁ পায়ের জাদু এখনও দেখিয়ে চলেছেন। যদিও তার অবসরের সময় ক্রমশ ঘনিয়ে আসছে। ৩৭ বছর বয়সী এই তারকা সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে পাওয়া অ্যাঙ্কলের চোটের কারণে দুই মাস ধরে মাঠের বাইরে আছেন। এই সময়ে ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে বেশ কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি।

তবে আগামী ২০২৬ বিশ্বকাপে যে মেসি খেলবেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই এক সময়ের সতীর্থ রিকুয়েলমের। তিনি বলছেন, মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনই জানেন না যে সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই যে সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top