হাজারীগঞ্জে এনামুল আলমের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে সাবেক যুবদল সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল আলমের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চেয়ারম্যান বাজার এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি চেয়ারম্যান বাজার থেকে শুরু হয়ে চরফ্যাশন বাজারসহ হাজারীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনারায় চেয়ারম্যান বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তব্যে এনামুল আলম বলেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন ভাই যদি আমাকে হাজারীগঞ্জ ইউনিয়ন থেকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করেন, তবে আমি এই এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে গড়ে তুলবো। হাজারীগঞ্জে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।

​বিকেল ৩টায় শুরু হওয়া এই কর্মসূচি বাদ মাগরিব চেয়ারম্যান বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এ সময় স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ হাজারীগঞ্জের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top