দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ


‎জাকির ফরাজী, পিরোজপুর

‎পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিও অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সিও অফিস চত্বর থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক মারুফ আহসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান শাওন সহ জেলা, সদর থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

‎সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top