ফজরের আযান দেয়ার কয়েক ঘণ্টার পরই মক্কার মুয়াজ্জিনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার ফজরের এ আযানই ছিলো মক্কার গ্র্যান্ড মসজিদের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির সুমধুর কণ্ঠে দেওয়া সর্বশেষ আজান। এর মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন মহান আল্লাহর ঘর বায়তুল্লাহর সম্মানিত এ মুয়াজ্জিন।

সোমবার ভোরের দিকে মাত্র ৪৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে জানিয়েছে, ‘ইনসাইড দ্য হারামাইন’। সোমবারের প্রথম ফজরের আজানের মধ্যদিয়েই ইসলামের পবিত্রতম এই মসজিদ থেকে তাঁর আজান দেওয়ার সমাপ্তি ঘটে।

১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণকারী শেখ ইব্রাহিম আল মাদানি একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। তিনি তাঁর দাদার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, যিনি ছিলেন একজন হাফেজে কুরআন। পরবর্তীতে তিনিও কুরআন বিষয়ক অধ্যয়নে প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেন।

মুয়াজ্জিন হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মধ্যদিয়ে। কলেজ জীবন শেষ হওয়া পর্যন্ত পালাক্রমে তিনজন প্রতিবেশীর সাথে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ইব্রাহিম। এরপর মদিনার বাইরে শিক্ষকতার দায়িত্বের কারণে তিনি কিছু সময়ের জন্য এই কাজ থেকে বিরত ছিলেন।

মদিনায় বেড়ে ওঠার কারণে শেখ ইব্রাহিম মদিনার ঐতিহ্য এবং আজান দেওয়ার শৈলী দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। বাবার সাথে মক্কা সফরের সময় তিনি মক্কার স্বতন্ত্র আজান শৈলীর সাথেও পরিচিত হন। সেই সফরেই তিনি গ্র্যান্ড মসজিদের সাবেক মুয়াজ্জিন এবং তাঁর দাদার বন্ধু শেখ আবদুল লতিফ মোল্লার সাথে সাক্ষাৎ করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top