জাকির ফরাজী, পিরোজপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পিরোজপুর সদর থানা বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
গাজী কামরুজ্জামান শুভ্র পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, ও কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম গাজী নুরুজ্জামান বাবুলের সন্তান।
8 সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির পক্ষ থেকে গাজী কামরুজ্জামান শুভ্র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে পিরোজপুর সদর থানা বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা, স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এবং দলীয় কর্মসূচি জোরদার করার বিষয়ে আলোচনা হয়। রুহুল কবির রিজভী পিরোজপুরে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎ শেষে গাজী কামরুজ্জামান শুভ্র জানান, সিনিয়র নেতৃত্বের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় তিনি অনুপ্রাণিত। কেন্দ্র প্রদত্ত বার্তা অনুযায়ী পিরোজপুর সদর থানা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহকে সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।




