বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে পিরোজপুর জেলা নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

‎জাকির ফরাজী, পিরোজপুর

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে দলের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব

পিরোজপুর জেলা বিএনপি ও পিরোজপুর চেম্বার অফ কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ পিরোজপুর সদর থানা বিএনপি গাজী ওয়াহিদুজ্জামান শুভ্র, পৌর বিএনপি জেলা যুবদল ছাত্রদল সহ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top