নলচিড়ায় জামায়াতের ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করা হয়। ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি  হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।

বিশেষ অতিথি ছিলেন নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মুফতি মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম, সাবেক আমীর মো. আবুল হোসাইন খলিফা, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন, ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী গাজী মোস্তফা কামাল, ওয়ার্ড সেক্রেটারি আলী আশরাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই এ কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন কার্যালয়ের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top