দপদপিয়া ব্রিজে বাস চাপায় নিহত ১, আহত ৪

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দপদপিয়া ব্রিজে বিআরটিসি বাসের চাপায় মাহিন্দ্রের ১যাত্রী নিহত এবং ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতরা হলেন, ববি শিক্ষার্থী আরাফাত (২২), মাহিন্দ্রা চালক মামুন রেজা (৩৮),আসাদুল (৪৫) মাহিন্দ্রার যাত্রী বেতাগি। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, সর্বশেষ তথ্যমতে ১নিহত হয়েছেন এবং ৪ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top