বরিশাল জার্নাল ডেস্ক
রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ-এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আজ শনিবার বিকেলে দ্রুতই ছড়িয়ে পড়ে ৪০ সেকেন্ডের ভিডিওটি।
এতে দেখা যায়, একটি বাসার সিঁড়িতে দাঁড়িয়ে শান্তা ফারজানার সঙ্গে বাগবিতণ্ডা করছেন কয়েকজন যুবক।
এরমধ্যে এক যুবক এগিয়ে এসে ফারজানাকে সজোরে থাপ্পর দেয়। এতে তিনি নিচে পড়ে যান।
তবে, ভিডিও কবে এবং কোন এলাকায় ধারণ করা প্রাথমিকভাবে তা জানা যায়নি।
আগামীর সময়




