বরিশাল জার্নাল ডেস্ক
স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি সড়কের বেহাল দশার কারণে ঘটে যাওয়া দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাকিল (৩০) এবং ইজিবাইক চালক সাইদুল হাওলাদার (৪০) প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। কিন্তু দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কোনো কার্যকর উদ্যোগ নেই।
চলতি বর্ষা মৌসুমে খানাখন্দগুলোতে বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। সরেজমিন দেখা যায়, চৌয়ারীপাড়ার বটতলা, জামে মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ, বোর্ড স্কুল ও ক্লাবঘর সংলগ্ন সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। ঝুঁকি নিয়েই দিন-রাত এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, দূরপাল্লার পরিবহন, পণ্যবাহী ট্রাক, মাহেন্দ্র ও ইজিবাইকসহ হাজারো যানবাহন চলাচল করছে।
চৌয়ারীপাড়া এলাকার ইউপি সদস্য আ. জলিল খান বলেন, ‘সড়কের প্রায় এক কিলোমিটার অংশ একদম ভেঙে গেছে।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, প্রায় দুই বছর ধরে সড়কটি বেহাল পড়ে থাকলেও কর্তৃপক্ষ শুধু দু-এক জায়গায় লাল নিশানা টাঙিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে। স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির টেকসই সংস্কারের জন্য তারা স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগাযোগ করা হলে বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টির কারণে এখন সড়কের স্থায়ী সংস্কারকাজ চালানো সম্ভব হচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক ও অনুকূলে এলে দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
কালের কণ্ঠ




