বরিশাল জার্নাল ডেস্ক
তিন শর্তে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের। সোমবার (২৭ জুলাই) এসব শর্তে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তদন্ত কমিটির সন্তোষজনক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হলো।
শর্তগুলো হলো—
(ক) The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
(খ) লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
(গ) শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এশিয়া পোস্ট




