বানারীপাড়ায় স্কুল ভবন থে‌কে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের বানারীপাড়ার বিবিএসজি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক জাহাঙ্গীর হোসেনের (৬০) মৃত্যু হয়েছে।

আজ র‌বিবার সকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন ঝালকাঠি সদর উপজেলার ভারুকাঠি গ্রামের মোবারক হোসেনের ছেলে।

জানা গেছে, জাহাঙ্গীর স্কুলের ভবনের ওপর নির্মাণাধীন একটি কক্ষের কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি সেখান থেকে দ্বিতীয় তলার ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

বানারীপাড়া থানা পু‌লিশের ওসি মজিবুর রহমান বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে পুলিশ পৌঁছানোর আগেই তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বললেন তিনি।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top