গার্লস কলেজে চাকরি করায় পদ হারালেন জেলা জামায়াত সেক্রেটারি

বরিশাল জার্নাল ডেস্ক

গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দার‌কে অব্যাহতি দেওয়া হয়েছে। দ‌লের নতুন সে‌ক্রেটা‌রি হ‌য়ে‌ছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক‌।

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা জামায়া‌তের আমির খন্দকার এ কে এম আলী মহসিন এ তথ‌্য জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হক‌কে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদ্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা রোকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক‌মি‌টি সারা‌দে‌শের রোকন‌দের জন‌্য এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছেন। এ কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই।

তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সেসময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাক‌রি ছাড়‌লে পুনরায় স্বপ‌দে বহাল রাখা হ‌বে।

সদ‌্য দায়িত্ব পাওয়া জেলার সে‌ক্রেটা‌রি এনামুল হক ব‌লেন, সর্বসম্ম‌তিক্রমে আমা‌কে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

কু‌ষ্টিয়া জেলা জামায়া‌তের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, ঘটনা সত‌্য। কেন্দ্রীয় ক‌মি‌টির সিদ্ধান্ত হি‌সে‌বে ম‌হিলা শিক্ষা প্রতিষ্ঠা‌নে কর্মরত সারা‌দে‌শে এমন সাতজ‌ন‌কে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। ‌তাৎক্ষ‌ণিক সর্বসম্ম‌তিক্রমে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে শহর জামায়া‌তের আমির এনামুল হক‌কে।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top