ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর নেতৃত্বে আরিফ-সিরাজুল

বরিশাল জার্নাল ডেস্ক

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর ২০২৬ সেশনের পরিচালক ও সহকারী পরিচালক ঘোষণা করা হয়েছে। শাখার সকল সংগঠকদের প্রত্যক্ষ ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছে আরিফ হোসেন ও সহকারী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় শিশু স্বাস্থ্য ও গবেষণা সম্পাদক অগ্র: জাবির আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় বিজ্ঞানচক্র পরিচালক মেহেদী হাসান মুন্না।

প্রধান অতিথি তার আলোচনায় শিশুদের বর্তমান সময়ে শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য শিশু সংগঠনের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ চটগ্রামে বন্যার্ত শিশুদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নবনির্বাচিত পরিচালক আরিফ হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top